নির্বাচন ঘিরে কতটা সরগরম রাজনৈতিক অঙ্গন?
জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে ঐকমত্য কমিশনের সুপারিশ জমা পড়ার পর সরগরম রাজনৈতিক অঙ্গন। প্রকাশ্যে সরকার ও কমিশনের সমালোচনা করছে বিএনপি। নির্বাচনের ব্যত্যয় হলে দায় ইউনূস সরকারকে নিতে হবে হুঁশিয়ারিও এসেছে। এনসিপি বলছে, জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব নয়। সরকারও বলছে, নির্বাচন বানচালে আক্রমণ আসতে পারে হঠাৎ করে। তবে কি নির্বাচন ঘিরে যে শঙ্কা তা ঘণীভূত হচ্ছে নাকি সবই পরিস্থিতি মোকাবিলার কৌশল?
