আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে, আশা শেখ হাসিনার
আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক আগামী বছরের ভোট বর্জন করবেন। আওয়ামী লীগকে জাতীয় নির্বাচনে অংশ নিতে না দেওয়ার প্রতিবাদে তাঁরা এমন পদক্ষেপ নেবেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৯ অক্টোবর ভারতের নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন।
