কেন কৃত্রিম বৃষ্টিপাতের দিকে ঝুঁকছে দিল্লি?
শীত এলেই কাশি বেড়ে যায় দিল্লিবাসীর। বিশ্বের সবচেয়ে জনবহুল এই দেশটির রাজধানীর ৪ কোটি মানুষ ভোগেন শ্বাসকষ্টে। অনেক সময় পরিস্থিতি এতটাই মারাত্মক আকার ধারণ করে যে, সাধারণ ছুটি ঘোষণা করতে হয় স্কুলে। ফ্লাইট বাতিলের মতো কঠিন সিদ্ধান্তও নিতে হয় সরকারকে। বাতিল হয় বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টও। এমন পরিস্থিতি মোকাবিলায় বাতাসে দূষণ কমাতে কৃত্রিম বৃষ্টিপাতের দিকে ঝুঁকছে দিল্লি সরকার।
