আর জনস্বার্থ নয়; এবার বাণিজ্যিক প্রকল্প OpenAI
২০২২ সালের নভেম্বরে চ্যাটজিপিটি উদ্ভাবনের মাধ্যমে নিজেদের সক্ষমতার জানান দেয় কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের অগ্রগামী প্রতিষ্ঠান OpenAI । যদিও OpenAI এর যাত্রা শুরু ২০১৫ সালের ডিসেম্বরে। কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবনের লক্ষ্যে এই প্রতিষ্ঠান স্থাপনের মূল কারিগরের তালিকায় আছেন ধনকুবের এলন মাস্কসহ বেশ কয়েকজন প্রযুক্তিবিদ। আর চ্যাটজিপিটি উদ্ভাবনের মাধ্যমে বিশ্বব্যাপে আলোচনায় আসে আরেক প্রযুক্তিবিদ স্যাম অল্টমেনের নাম। OpenAI এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে গুরু দায়িত্ব পালন করছেন তিনি।
