অ্যামাজনে কর্মী ছাঁটাইয়ের নেপথ্যে কি AI?
মানুষকে সহায়তা করতে বিকাশ ঘটেছিল প্রযুক্তির। অথচ সেই প্রযুক্তিই এখন মানুষের চাকরি হারানোর কারণ। প্রযুক্তি হয়ে উঠছে মানুষের বিকল্প। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI স্বল্প সময় ও স্বল্প খরচে করে দিচ্ছে মানুষের কাজ। স্বাভাবিকভাবেই তাই খরচ কমাতে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে বড় বড় প্রতিষ্ঠানগুলো। অ্যামাজনও এর ব্যতিক্রম নয়। ইতোমধ্যেই বিশালসংখ্যক কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে- AI কি তবে মানুষের কর্মসংস্থান ঝুঁকির মুখে ফেলছে?
