ঐকমত্য কমিশন সবার সঙ্গে প্রতারণা করেছে: ফখরুল
ঐকমত্য কমিশন জনগণ ও রাজনৈতিক দলের সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৯ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে বিচার-সংস্কার-নির্বাচন, অন্তর্বর্তী আমলে বাংলাদেশ—প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
