ঘোষণা দিয়েই গাজায় হামলা ইসরায়েলের
গাজার আকাশে আবারও যুদ্ধবিমানের গর্জন। ২৮ অক্টোবর দিবাগত রাত পেরিয়ে ২৯ অক্টোবর ভোর হওয়ার আগেই বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল সাবরা এলাকার আবাসিক ভবনগুলো। প্রাণভয়ে শাতি শরণার্থী শিবির ছেড়েছেন সেখানে অবস্থানরতরা। নতুন আশ্রয়ের সন্ধানে ছুটছেন গাজাবাসী।
