কেমন হলো ঐকমত্য কমিশনের সুপারিশ?
জুলাই সনদ বাস্তবায়নে আগামী সংসদ নিয়মিত কাজের পাশাপাশি প্রথম ২৭০ দিন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। গণভোটে পাস হওয়া প্রস্তাবগুলো এই সময়ের মধ্যে সংবিধানে অন্তর্ভুক্ত করবে। ৯ মাসে সংবিধান সংস্কার পরিষদ জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে। বিকল্প এই প্রস্তাবকে আবার হাস্যকর বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সেক্ষেত্রে কেমন হলো জুলাই সনদ বাস্তাবায়নের সুপারিশ। কবেই বা গণভোট হবে এসব বিষয়ে কথা বলতে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
