কেন টিকে থাকা কঠিন হচ্ছে সিমেন্ট ও স্টিল খাতের?
সিমেন্ট ও স্টিল খাত এখন নাজুক অবস্থায়। সরকারি মেগা প্রকল্প এবং বেসরকারি নির্মাণ কাজে স্থবিরতা থাকায় এই দশা চলছে। এ কারণে চরম ঝুঁকিতে পড়েছে দুই খাতের প্রায় ১ লাখ কোটি টাকার বিনিয়োগ। এরমধ্যে ৫০ হাজার কোটি টাকা সিমেন্টে এবং বাকি অর্থ বিনিয়োগ হয়েছে স্টিল খাতে। টিবিএসকে এই সব তথ্য জানিয়েছেন, মেট্রোসেম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহীদুল্লাহ। এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদের কর্পোরেট টকস অনুষ্ঠানটি পুরো দেখার আমন্ত্রণ। উপস্থাপনায় টিবিএস'র ডেপুটি এডিটর সাজ্জাদুর রহমান।
