জাপানের সঙ্গে ট্রাম্পের বিরল খনিজ চুক্তি কি চীনকে চাপে ফেলবে?
যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে প্রযুক্তির অপরিহার্য কাঁচামাল বিরল খনিজ রপ্তানিতে নিয়ন্ত্রণারোপ করেছিল চীন। বিপদ বুঝতে পেরে সময়োপযোগী সিদ্ধান্ত নিতে ভুল করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। চীনের মুখাপেক্ষী হওয়া এড়াতে অন্যান্য দেশের সঙ্গে একের পর এক চুক্তি করে যাচ্ছেন তিনি। মালয়েশিয়া, থাইল্যান্ড এবং অস্ট্রেলিয়ার পর এবার জাপানের সঙ্গেও বিরল খনিজ সরবরাহ ও উৎপাদন বৃদ্ধির সহায়তা চুক্তি করেছে ওয়াশিংটন। ট্রাম্পের এমন কৌশল কিছুটা হলেও চাপে ফেলবে বেইজিংকে।
