মামদানিতেই আস্থা বামপন্থীদের
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের মেয়র নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্রেটিক সমাজতন্ত্রী জোহরান মামদানি। একে আরও একধাপ এগিয়ে দিলেন প্রভাবশালী বামপন্থী নেতা সিনেটর বার্নি স্যান্ডার্স ও কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। দুই জনই প্রকাশ্যে সমর্থন করলেন মামদানিকে। এতেই আরও শক্ত হচ্ছে ডোনাল্ড ট্রাম্পবিরোধী এই রাজনীতিকের।
