কীভাবে নির্বাচিত হয় জাতিসংঘ মহাসচিব?
সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ব্যক্তিরা কিছু দিন ধরে নতুন এক ইস্যুতে মেতে আছেন। যেখানে দাবি করা হচ্ছে, জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এই খবরের আসলে ভিত্তি কী? বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের উত্তরসূরি হওয়ার দৌড়ে আসলে কারা আছেন? জাতিসংঘ মহাসচিব নির্বাচনের প্রক্রিয়াই বা কি?
