SNAP সুবিধা কী? কেন এটি বন্ধ হওয়ার পথে?
মাথা পিছু আয় বা জিডিপির বিচারে সবচেয়ে এগিয়ে থাকা যুক্তরাষ্ট্রে নিম্ন আয়ের মানুষের সংখ্যাটাও নেহায়েত কম নয়। নিয়মিত খাবার যোগাতে যাদের নির্ভর করতে হয় ফুড স্ট্যাম্প বা SNAP সুবিধার ওপর। এই সংখ্যাটা ৪ কোটি ২০ লাখ। কিন্তু এখন শাটডাউনের প্রভাবে মার্কিন সরকার বন্ধ থাকায় অনিশ্চয়তার মুখে পড়েছে SNAP সুবিধা।
