গাজায় বিদেশি সৈন্য মোতায়েনের ক্ষমতা ইসরায়েলের হাতে!
গাজা-ইসরায়েল যুদ্ধের অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার অংশ হিসেবে প্রস্তাবিত আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনীতে কোন দেশের সেনারা থাকবে, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে একমাত্র ইসরায়েল। ২৬ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে এমনটাই ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
