যেকোনো প্রতিরক্ষা ভেদ করতে পারে রাশিয়ার ‘বুরেভেস্তনিক’ ক্ষেপণাস্ত্র?
পারমাণবিক শক্তিতে চালিত নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র 'বুরেভেস্তনিক' সফলভাবে পরীক্ষা করেছে রাশিয়া। মস্কোর দাবি অনুযায়ী- বিশ্বের যেকোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২৫ অক্টোবর রোববার এ পরীক্ষার ঘোষণা দেন এবং বলেন, এই অস্ত্র এখন যে কোনো যুদ্ধক্ষেত্রে মোতায়েন সম্ভব।
