পুতিন যেভাবে রাশিয়ার ক্ষমতা ধরে রেখেছেন
পুতিনের একটা বিশ্বাস কখনো বদলায়নি, তা হলো- রাশিয়াকে আবার মহান শক্তি বানাতে হবে। কিন্তু তাঁর এই লক্ষ্য অর্জনের পদ্ধতি সময়ের সঙ্গে বদলেছে। কখনো তিনি নিজেকে দেখিয়েছেন অর্থোডক্স খ্রিস্টান ঐতিহ্যের রক্ষক হিসেবে, কখনো সোভিয়েত সাম্রাজ্যের উত্তরাধিকারী, কখনো আবার ইউরেশিয়ান সভ্যতার নেতৃত্বদানকারী হিসেবে—যে সভ্যতা না ইউরোপীয়, না এশীয়, বরং একা নিজের পথে চলে।
