নির্বাচনের আগে ভুল স্বীকার; জামায়াতের নতুন কৌশল কি?
শুধু ১৯৭১ নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত জামায়াতে ইসলামীর দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার জন্য দলটির পক্ষ থেকে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জামায়াতের অপরাধ একাত্তরে থাকলেও দলটি ক্ষমা চাইছে ৪৭ সাল থেকে, কেন? নির্বাচনকে সামনে রেখে জামায়াতের এই ক্ষমা চাওয়া কী নতুন রাজনৈতিক কৌশল? এসব বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন লেখক ও গবেষক মীর হুযাইফা আল মামদূহ। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
