তরুণদের মাধ্যমেই একদিন বড় পরিবর্তন আসবে: ড. ইফতেখারুজ্জামান
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিবিএস মাল্টিমিডিয়ার বিশেষ আয়োজন রোড টু ইলেকশন। এই পর্বের অতিথি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি'র নির্বাহী পরিচালক, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য এবং দুদক সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান। অনুষ্ঠানে তিনি বলেন টিআইবি সরকারে থাকাদের শত্রু, বিরোধীদের বন্ধু। এছাড়া তরুণদের মাধ্যমেই একদিন বড় পরিবর্তন আসবে বলেও মনে করেন ইফতেখারুজ্জামান। উপস্থাপনায় ছিলেন টিবিএস'র নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন।
