১৯৫ কোটি টাকা পাচারের মামলা: যুবলীগের সম্রাটের জামিন বাতিল
১৯৫ কোটি টাকা পাচারের অভিযোগে করা মামলায় আলোচিত যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাট ও তাঁর সহযোগী এনামুল হক আরমানের জামিন বাতিলের আদেশ দিয়েছেন আদালত। ২৬ অক্টোবর শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
