শান্তি চুক্তি করাতে আমি খুবই দক্ষ: ট্রাম্প
মালয়েশিয়ার কুয়ালালামপুরে থাইল্যান্ড-কম্বোডিয়ার মধ্যে একটি চুক্তি হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের ভাষায় এটি একটি 'শান্তি চুক্তি'। স্বাক্ষর শেষে এই ঘটনাকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অ্যাখ্যা দিয়েছেন তিনি। সাংবাদিকদের কাছে চুক্তির প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, এটি লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাতে পারে। আমি শান্তি চুক্তি করাতে খুবই দক্ষ। এটি আমার কাছে প্রায় শখের বিষয় হয়ে গেছে।
