পেন্টাগনে ১৩০ মিলিয়ন ডলারের অনুদান; সেনাদের বেতন নিয়ে রহস্য
নির্ধারিত সময়ে বাজেট পাস না হওয়ায় যুক্তরাষ্ট্রে ফেডারেল শাটডাউন চলছে। অর্থ সংকটে বেসামরিক কর্মীদের ছাঁটাই করা হলেও সেনাদের বেতন দিতে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার পরই রহস্যজনকভাবে ১৩০ মিলিয়ন ডলার অনুদান পায় পেন্টাগন। নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, এই অর্থ দিয়েছেন ট্রাম্পের ঘনিষ্ঠ বিলিয়নিয়র তিমোথি মিলন।
