মানিকগঞ্জে পলিশেড হাউজে চারা উৎপাদনে নতুন সম্ভাবনা
মানিকগঞ্জের সিংগাইরের তরুণ কৃষি উদ্যোক্তা বিকাশ চন্দ্র সরকার বাবার সঙ্গে কৃষিতে যুক্ত হয়ে বারবার ক্ষতিগ্রস্ত হলেও হার মানেননি। করোনাকালে ইউটিউব দেখে শেখেন পলিশেড হাউজে চারা উৎপাদন। বর্তমানে এক বিঘা জমির তিন শেডে শীত মৌসুমে উৎপাদন করছেন প্রায় ১১ লাখ চারা। এতে কর্মসংস্থান হয়েছে শ্রমিকদের, আয় হচ্ছে কয়েক লাখ টাকা। তার এই সাফল্যের পেছনে রয়েছে স্থানীয় কৃষি বিভাগের পূর্ণ সহযোগিতা।
