মিয়ানমারের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারবে সেনাবাহিনী?
কয়েক মাস লড়াইয়ের পর গত বছর মিয়ানমারের কিয়াউকম শহর দখল করেছিল বিদ্রোহী গোষ্ঠী তা'আং ন্যাশনাল লিবারেশন আর্মি বা TNLA। চীনের প্রধান বাণিজ্যপথে অবস্থিত এ শহরটির নিয়ন্ত্রণ বিরোধীদের হাতে চলে যাওয়ায় অনেকেই তখন ধারণা করেছিল, ভেঙে পড়বে জান্তা সরকার। কিন্তু চলতি বছরের আগস্টে এসে তিন সপ্তাহের লড়াইয়ে ফের শহরটি নিয়ন্ত্রণ পায় মিয়ানমার সেনারা। এ ঘটনা ইঙ্গিত দেয় মিয়ানমারে আবারও নিজেদের অবস্থান জোরদার করছে সেনাবাহিনী।
