ডিএসইএক্স ১০ হাজারে যাবে, কেন এমন পূর্বাভাস ক্যাল বাংলাদেশের?
ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক-ডিএসইএক্স আগামী বছরের শেষদিকে ১০ হাজার পয়েন্ট উঠতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ক্যাল বাংলাদেশ। প্রতিষ্ঠানটির গবেষণায় বলা হয়, বাংলাদেশের অর্থনীতির সূচক ইতিবাচক ধারায় রয়েছে যার প্রভাব পড়বে বাংলাদেশের পুঁজিবাজারেও। এক্ষেত্রে শ্রীলংকা ও পাকিস্তানের শেয়ারবাজারের তুলনা দিচ্ছে ক্যাল বাংলাদেশ। টিবিএস মার্কেটসে বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে পূর্বাভাসের ব্যাখ্যা দিয়েছেন ক্যাল গ্লোবালের ম্যানেজিং ডিরেক্টর ও ক্যাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর দেশান পুস্পরাজা।
