“From the river to the sea” বলাও কি এখন অপরাধ জার্মানিতে?
জার্মানিতে প্রো-প্যালেস্টাইন আন্দোলনের ওপর সরকারের কঠোর দমননীতি আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধের পর দেশজুড়ে প্যালেস্টাইন সংহতি কর্মীদের বিরুদ্ধে নিপীড়ন, গ্রেপ্তার, বিক্ষোভ নিষিদ্ধকরণ এবং বক্তব্য সেন্সর করার ঘটনা বেড়ে গেছে আশঙ্কাজনকভাবে।
