গাজায় খাদ্য সংকট কাটেনি: WHO
গাজায় যুদ্ধবিরতি কার্যকরের দুই সপ্তাহ পরও কমেনি খাদ্য সংকট। এমনটাই দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- WHO। সংস্থাটি জানায়, গাজায় খাদ্য সংকট বিপর্যয়কর পর্যায়ে রয়েছে। গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল। ফলে খাদ্যসহ জরুরি ত্রাণসামগ্রী থেকে বঞ্চিত হচ্ছেন গাজার বাসিন্দারা।
