গাজায় বর্বরতা: ইসরায়েলকে দায়িত্ব মনে করিয়ে দিল ICJ
আবারও গাজার পক্ষে রায় দিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (ICJ)। সর্বশেষ শুনানিতে আদালত স্পষ্টভাবে জানিয়েছে, ইসরায়েলের আইনি বাধ্যবাধকতা রয়েছে গাজায় জাতিসংঘ ও তার সংশ্লিষ্ট সংস্থাগুলোর মাধ্যমে মানবিক সহায়তা পৌঁছাতে সহযোগিতা করার। এছাড়া গাজায় ফিলিস্তিনি সাধারণ জনগণের মৌলিক চাহিদা পূরণ ও মানবিক পরিস্থিতি উন্নয়ন নিশ্চিত করাও ইসরায়েলের দায়িত্বের অংশ বলে উল্লেখ করেছে ICJ ।
