শ্রম আইনে যেসব পরিবর্তন এনেছে অন্তর্বর্তী সরকার
অলাভজনক প্রতিষ্ঠানের কর্মী, গৃহপরিচারক এবং নাবিকসহ দীর্ঘদিন শ্রম আইনের সুরক্ষার বাইরে থাকা শ্রমজীবীদের অধিকার নিশ্চিত করতে নতুন শ্রম আইন অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে এক ব্রিফিংয়ের এসব কথা জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। নতুন শ্রম আইন অনুযায়ী, ট্রেড ইউনিয়ন গঠন ও নিবন্ধন প্রক্রিয়া অনেক সহজ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
