বৃহত্তম দুই রুশ তেল কোম্পানির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা কেন?
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর এবার বেশ চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২২ অক্টোবর পুতিনের সঙ্গে বৈঠক স্থগিত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই রাশিয়ার দুটি প্রধান জ্বালানি তেল কোম্পানি রোসনেফট এবং লুকঅয়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
