রাজনীতি-অর্থনীতি-শিক্ষা উন্নয়নে নির্বাচন দরকার: মির্জা ফখরুল
রাজনীতি ও অর্থনীতি, শিক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজাতে নির্বাচন দরকার। কিন্তু নির্বাচন যেন পিছিয়ে যায়, সময়মতো যেন নির্বাচন না হয়- সে চেষ্টাই করছে কোনো কোনো দল৷ ২৩ অক্টোবর রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে 'শহীদ জিয়া' গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে দ্রুত রাজনৈতিক সরকার প্রয়োজন। কিছু সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সংস্কারের বাহক তাদের দল।
