ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ-বিএনপি নিয়ে বাগবিতণ্ডা, সংঘর্ষে আহত ৩০
ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ ও বিএনপি নিয়ে বাগ্বিতণ্ডা ও মারধরের ঘটনাকে কেন্দ্র করে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষের লোকজন। ২২ অক্টোবর রাত পৌনে ৮টা থেকে ১১টা পর্যন্ত সদর উপজেলার উত্তর সুহিলপুর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন৷ এছাড়া সংঘর্ষের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে অন্তত তিন কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট তৈরি হয়।
