দুবাই থেকে ‘স্মার্ট বাংলাদেশ’-এর নতুন যাত্রা
দুবাইয়ের দিগন্তে GITEX Global 2025-এর আলো নিভলেও, তা কেবল বিশ্বের বৃহত্তম প্রযুক্তি উৎসবের সমাপ্তি নয়। বরং ১৮০টির বেশি দেশ ও হাজারো দর্শনার্থীর উপস্থিতিতে বাংলাদেশের নতুন প্রযুক্তি অভিযাত্রার সূচনা। এবার শুধু দর্শক নয়; তারুণ্যের উদ্ভাবনী শক্তি ও সফটওয়্যার দক্ষতাকে পুঁজি করে বিশ্ব দরবারে 'টেক-ডিপ্লোমেসি'র নতুন ভাষা প্রবর্তনকারী আত্মবিশ্বাসী জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ।
