নেত্রকোনার বালিশ মিষ্টি খেয়েছেন কি?
নেত্রকোনার বালিশ মিষ্টি। এটি আকারে বালিশের মতো বড় না হলেও দেখতে অনেকটা বালিশের মতো। ক্ষীরের প্রলেপযুক্ত এই মিষ্টি গয়ানাথের বালিশ নামেও পরিচিত। কারণ এর উদ্ভাবক নেত্রকোনার গয়ানাথ ঘোষ। পরিবারের টানে ১৯৬৯ সালে ভারতে পাড়ি জমান গয়ানাথ। আর বাংলাদেশের ব্যবসা বিক্রি করেন দোকানের প্রধান কারিগর নিখিল মোদকের কাছে। বর্তমানে এটি পরিচালনা করছেন তার তিন ছেলে।
