কী অভিযোগে গ্রেপ্তার বুয়েট ছাত্র শ্রীশান্ত?
ধর্মীয় অনুভূতি আঘাতের অভিযোগ সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনে চকবাজার থানায় মামলায় গ্রেপ্তার বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী (বুয়েট) শ্রীশান্ত রায়কে কারাগারে পাঠানো হয়েছে। ২২ অক্টোবর বুধবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এই আদেশ দেন। অভিযোগ সূত্রে জানা গেছে, বুয়েটের আহসান উল্লাহ হলে অবস্থান করে ছদ্ম নাম ব্যবহার করে ধর্মীয় বিদ্বেষপূর্ণ বক্তব্য পোস্ট করেন আসামি। ২২ অক্টোবর চকবাজার থানায় ধর্ম অবমাননার অভিযোগে বুয়েটের নিরাপত্তা কর্মী মো. আফগান হোসেন মামলাটি করেন।
