দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করা কঠিন: ড. ইফতেখারুজ্জামান
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিবিএস মাল্টিমিডিয়ার বিশেষ আয়োজন রোড টু ইলেকশন। এই পর্বের অতিথি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি'র নির্বাহী পরিচালক, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য এবং দুদক সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান। অনুষ্ঠানে তিনি বলেন গণভোটে জুলাই সনদ বৈধতা পেলে নোট অব ডিসেন্ট সমস্যা হবে না। এছাড়া দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করা কঠিন বলেও মনে করেন ইফতেখারুজ্জামান। উপস্থাপনায় ছিলেন টিবিএস'র নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন।
