আইআরআই প্রতিনিধি দলের সঙ্গে কী আলোচনা হল এনসিপির?
বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের (আইআরআই) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ২২ অক্টোবর দুপুরে রাজধানীর একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুলতান মোহাম্মদ জাকারিয়া বলেন, বৈঠকে আগামী নির্বাচন নিয়ে বিশদ আলোচনা হয়েছে। প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের আচরণে সন্তুষ্ট নয় এনসিপি। তবে কমিশনের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান যোগ্য বলে আইআরআই প্রতিনিধি দলের কাছে আশা ব্যক্ত করেছে এনসিপি।
