বর্তমান সরকার অনির্বাচিত, তাই জনগণের সঙ্গে সেতুবন্ধন নেই: খসরু
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষতা প্রমাণে বর্তমান অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহ্বান জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নিরপেক্ষতাই হলো নির্বাচনের প্রথম পূর্ব শর্ত। ২২ অক্টোবর রাজধানীর জাতীয় প্রেসক্লাবে "বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব" শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
