কী কী পবিবর্তন এলো ড্যাপ সংশোধনীতে?
আপনার যদি ঢাকা শহরের যেকোনো প্রান্তে একটি জমি থাকে- আর সেখানে ভবন নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকেন- তাহলে আপনি সেই ধৈর্য্যের পুরস্কার পেতে যাচ্ছেন। কারণ ধৈর্য্যের ফল তো মিষ্টিই হয়। আর এক্ষেত্রে আপনার জন্য অপেক্ষারত পুরষ্কারের নাম ডিটেইল্ড এরিয়া প্ল্যান- ড্যাপ ২০২২-২০৩৫ এর সংশোধনী। আপনার ভবিষ্যৎ ভবনের উচ্চতাকে বাড়িয়ে দিয়েছে। শুধু কি তাই? আপনার ভবনে ফ্ল্যাট সংখ্যাও বাড়াতে সাহায্য করবে এটি। অর্থাৎ বিদ্যমান সম্পদেই বড় মুনাফার সুযোগ পাচ্ছেন আপনি। কীভাবে? সেটাই জানাবো, টিবিএস এক্সপ্লেনারে।
