সরকারি প্রতিষ্ঠানে রুফটপ সোলার প্রকল্প: ডিসেম্বর থেকে বাস্তবায়ন
২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুতের ২০% নবায়নযোগ্য উৎস থেকে পূরণে বড় উদ্যোগ নিয়ে সরকার। এরই অংশ হিসেবে ২১ অক্টোবর 'জাতীয় রুফটপ সোলার কর্মসূচি' বাস্তবায়নে বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট ৫ মন্ত্রণালয় ও বিভাগের মধ্য সমঝোতা সই অনুষ্ঠিত হয়। এ সময় এই প্রকল্প বাস্তবায়নে কোন প্রতিষ্ঠান গাফলতি করলে কঠিন ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
