গাজা যুদ্ধবিরতি কি ভেস্তে গেল?
গাজা যুদ্ধবিরতি যেন কাজীর গরুর বাস্তব রূপ। যা কেতাবে আছে ঠিকই কিন্তু বাস্তবে নেই। বিশ্বব্যাপী তুমুল চাপের মুখে গত ১০ অক্টোবর ঢাকঢোল পিটিয়ে গাজা ইস্যুতে ২০ দফা শান্তি চুক্তির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থায়ী শান্তির আশ্বাসে যা মেনে নেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। কথা ছিল, ইসরায়েলি জিম্মিদের ফেরত দিলে গাজায় ঝরবে না কোনো প্রাণ; পড়বে না বোমা। মিলবে ত্রাণ সহায়তা। ট্রাম্পের আশ্বাসে ইসরায়েলকে ঘায়েল করার একমাত্র অস্ত্র হিসেবে নিজেদের হাতে থাকা ২০ জীবিত জিম্মিকে ফেরত দেয় হামাস। কিন্তু কথা রাখেনি বেনিয়ামিন নেতানিয়হু সরকার। যুদ্ধবিরতির পরও গাজায় পড়ছে বোমা, ঝরছে প্রাণ। অথচ, সেই রক্তপাতের দায় চাপছে হামাসের কাঁধেই। এমন যখন পরিস্থিতি তখন প্রশ্ন উঠেছে, তাহলে কি গাজা যুদ্ধবিরতি ভেস্তে গেল? ট্রাম্পের শান্তি চুক্তি কি আসলে পশ্চিমা কপটতা?
