বিক্ষোভকারীদের ওপর মল ছেটানোর ভিডিও দিয়ে কী বোঝালেন ট্রাম্প?
যুক্তরাষ্ট্রজুড়ে 'No Kings' প্রতিবাদের ঢেউয়ের পর, ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি এআই-তৈরি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়—তিনি রাজমুকুট পরে 'King Trump' লেখা এক "টপ গান"-স্টাইলের যুদ্ধবিমান চালাচ্ছেন। যেটি শহরের ওপর দিয়ে উড়ে যাচ্ছে; আর নিচে প্রতিবাদরত জনতার ওপর মল বর্ষণ করা হচ্ছে।
