৭ লাখ বছর পর সক্রিয় হচ্ছে ইরানের তাফতান আগ্নেয়গিরি
কোনো আগ্নেয়গিরি যদি ১১ হাজার ৭০০ বছরের মধ্যে অর্থাৎ হোলোসিন যুগের পর আর কখনও অগ্ন্যুৎপাত না করে, তাহলে সেটি "নিষ্ক্রিয়" হিসেবে ধরে নেওয়া হয়। বিজ্ঞানীদের এ ধারণা এবার ভুল প্রমাণিত হতে চলেছে। প্রায় ৭ লাখ ১০ হাজার বছর পর ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের মৃত তাফতান আগ্নেয়গিরি ফের সক্রিয় হওয়ার ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি তাফতান নিয়ে এক গবেষণার পর এমন তথ্য জানিয়েছেন আগ্নেয়গিরি বিশেষজ্ঞ পাবলো গনজালেজ। যা রীতিমতো আঁতকে ওঠার মতো খবর ইরান ও পাকিস্তানের তাফতান আগ্নেয়গিরি সংলগ্ন এলাকার বাসিন্দাদের জন্য।
