সালমান শাহের অপমৃত্যুর মামলার তদন্তে গাফিলতি ছিল: আদালতের পর্যবেক্ষণ
সালমান শাহ হত্যা মামলা পুনরায় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। তার মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে হত্যা মামলা চলবে বলে জানিয়েছেন ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। ২০ অক্টোবর এ আদেশ দেওয়া হয়।
