হঠাৎ কেন জামায়াত-এনসিপি সম্পর্কে ভাঙন?
জাতীয় নির্বাচন ও সংস্কার ইস্যুতে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মধ্যে এক ধরনের ঐকমত্য দেখা গিয়েছিল। জামায়াত ইসলামীর ডাকা সমাবেশে যোগ দিতে দেখা গেছে এনসিপির শীর্ষ নেতাদের। এক সমাবেশে জামায়াতের আমির অসুস্থ হয়ে গেলে তাঁর জন্য দোয়া পড়তেও দেখা যায় এনসিপি নেতা সারজিস আলমকে। এমনকি ঐকমত্য কমিশনের দেওয়া নানা প্রস্তাবে বিএনপির অমত থাকলেও এক থাকতে দেখা যায় জামায়াত-এনসিপিকে। কিন্তু সম্প্রতি এই দুটি দলের মধ্যে এক ধরনের টানাপোড়েন বা দূরত্ব লক্ষ্য করা যাচ্ছে। এই দুরত্ব রীতিমতো বাগযুদ্ধে পরিণত হয়েছে।
