যুদ্ধবিরতির পরও ইসরায়েলের হামলা: ৯৭ জনকে হত্যা, চুক্তি ভঙ্গ ৮০ বার
গাজায় আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ১৯ অক্টোবর রোববারের ধারাবাহিক বিমান হামলায় অন্তত ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই অন্তত ৯৭ জনকে হত্যা করেছে ইসরায়েল এবং আহত করেছে আরও ২৩০ জনকে—এমন তথ্য জানিয়েছে গাজার সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যম অফিস।
