৪ মিনিটের অভিযানে যেভাবে লুট হলো লুভর মিউজিয়ামের অমূল্য গয়না
প্যারিসে গেছেন অথচ বিশ্ববিখ্যাত লুভর মিউজিয়াম ঘুরে আসেননি এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। বিশ্বের বৃহত্তম এ জাদুঘরে সংরক্ষণ করা আছে লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম 'মোনালিসা' সহ বিশ্বের প্রাচীন ও ঐতিহাসিক সব নিদর্শন। যেখানে ঠাঁই পেয়েছে ৩৫ হাজারের বেশি শিল্পকর্ম।
