কেন যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল?
কথা রাখেননি বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ৪৭ বার গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। নতুন করে ঝরেছে ৩৮ প্রাণ। আহত হয়েছেন প্রায় দেড় শ ফিলিস্তিনি। এমন যখন পরিস্থিতি তখন প্রশ্ন উঠেছে-ইসরায়েলি আগ্রাসন থেকে মুক্তি পেতে গাজাবাসীর আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়?
