ট্রাম্পকে খুশি করার কূটনীতি জানে পাকিস্তান
ওয়াশিংটন বহুদিন ধরেই পাকিস্তানকে দূরে রেখেছিল— রাজনৈতিক অস্থিরতা ও মার্কিন নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পর্কের অভিযোগে। উপরন্তু, পাকিস্তান চীনের ঘনিষ্ঠ মিত্র— এটাও যুক্তরাষ্ট্রের জন্য বাড়তি সমস্যা ছিল। ট্রাম্পের আগের প্রেসিডেন্ট জো বাইডেন কখনোই পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রীকে টেলিফোন করেননি। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর তিনি পাকিস্তানকে বলেছিলেন, 'বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ'।
