শাহজালাল বিমানবন্দরের সবশেষ পরিস্থিতি কী?
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতর থেকে এখনও ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যাচ্ছে। এর আগে রোববার বিকাল পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
