কার্গো ভিলেজের মতো গুরুত্বপূর্ণ স্থান কেন অরক্ষিত প্রশ্ন বিকেএমইএ’র
বিমানবন্দরের মতো সুরক্ষিত জায়গায় কীভাবে আগুন লাগলো এবং ছড়ালো তা দ্রুত তদন্ত করে বের করার আহ্বান জানিয়েছেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম। বিমানবন্দরের দুর্ঘটনা স্থল ঘুরে এসে টিবিএসকে তিনি জানিয়েছেন, কার্গো ভিলেজে কোটি কোটি টাকার পণ্যই শুধু পোড়েনি, অনেক গুরুত্বপূর্ন কাগজপত্রও পুড়েছে। যা আগামীতে রপ্তানির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে। দেশের ভাবমূর্তি ফিরিয়ে আনতে দ্রুত কার্গো ভিলেজ চালুর দাবি এই রপ্তানিকারকের।
